২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আওয়ামীপন্থি সাদা প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আয়ুবুর রহমান মনোনয়ন পেয়েছেন। বিএনপি-জামায়াতপন্থি নীল প্যানেলে মনোনয়ন পেয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।
২০১৫-২০১৬ বর্ষের কার্যকরী পরিষদের এই নির্বাচনে ২৫টি পদে প্রায় ২০ হাজার আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাদা প্যানেলে সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট মোশাররফ হোসেন, সহ-সভাপতি পদে তারিক হোসেন, ট্রেজারার পদে মকবুল হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম খান, সহ-সাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেন ভুঁইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ ও দফতর সম্পাদক পদে আব্দুল হাই মামুন মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে নীল প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আফরোজা বেগম শেলী, সহ-সভাপতি পদে হারুন রশিদ খান, ট্রেজারার পদে আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ হাফিজুর রহমান হাফিজ, সহ-সাধারণ সম্পাদক পদে তাহেরুল ইসলাম তৌহিদ, লাইব্রেরি সম্পাদক পদে মাজেদুর রহমান মামুন, সাংস্কৃতিক সম্পাদক পদে আকলিমা আক্তার আলো ও দফতর সম্পাদক পদে শেখ আলাউদ্দিন মনোনয়ন পেয়েছেন।
এআরএস/আরআইপি