ককটেল বিস্ফোরণে পুলিশ সার্জেন্ট আহত


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর শ্যামলী এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে গোলাম মাওলা নামের ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি. বিশ্বাস জানান, শনিবার সকালে শ্যামলী শিশু মেলার সামনে দায়িত্ব পালন করছিলেন গোলাম মাওলা। সকাল সাড়ে ৯টার দিকে ৮-১০ জন যুবক হেঁটে যাওয়ার সময় ককটেল ছোঁড়ে মারে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ককটেলের স্পি­­ন্টার গোলাম মাওলার শরীরে বিদ্ধ হয়েছে। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।