পেছালো রোব ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা
হরতালের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা আবারো পিছিয়েছে। ৮ ফেব্রুয়ারির (রোববার) এসএসসি ও সমমানের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় এবং ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রোববার থেকে ২০ দলীয় জোটের ৩৬ ঘন্টা হরতালের কারণে পরীক্ষা পেছানো হয়। বিকেল ৪টায় চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।
এর আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের সাথে হরতালের পরিধি বৃদ্ধি করায় শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে ২ ও ৪ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন ছাত্রী। এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪৬ হাজার ৫৩৯ জন।
এএইচ/পিআর