খামারবাড়িতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর খামারবাড়ি খেজুর বাগান এলাকায় ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে আগুন লাগার পর ৪টা ৪০ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে জানান, খেজুর বাগান এলাকার একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সেখানে গিয়ে চেষ্টা চালিয়ে প্রায় ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

আগুনে ওই ফ্লোরে আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।