বাংলাদেশে সহিংসতা বন্ধ করা দরকার : যুক্তরাষ্ট্র
বাংলাদেশে চলমান অস্থিরতা ও সহিংসতায় আবারও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র মেরি হার্ফ এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশে সহিংসতা বন্ধ করা দরকার।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের কাছে কোনো সাহায্য চাওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাববে হার্ফ বলেন, এ সম্পর্কে আমি জানি না। বাংলাদেশে যে অস্থিরতা ও সহিংসতা চলছে, তাতে যুক্তরাষ্ট্র অবশ্যই গভীরভাবে উদ্বিগ্ন।
সেখানে বাসে আগুন দেওয়া, রেললাইন উপড়ে ফেলার মতো বিবেকহীন হামলা হচ্ছে। এতে নিরীহ মানুষ হতাহত হয়েছে। সহিংসতা থেকে নেতা-কর্মীদের বিরত থাকতে বলার জন্য আমরা সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছিলাম। একই সঙ্গে আমরা সরকারকে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর মতো সুযোগ তৈরি করতে বলেছিলাম। আমি আমার টিমের কাছে এ বিষয়ে খোঁজ নেব। তবে আমি মনে করি না, আমরা তাদের কোনো ধরনের সহযোগিতা দিচ্ছি।
এএইচ/আরআই