খিলগাঁওয়ে ১৬টি পেট্রলবোমা উদ্ধার


প্রকাশিত: ০২:১৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৬টি পেট্রলবোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাত ৯টা ১০ মিনিটে খিলগাঁওয়ের বনশ্রী থেকে বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র‌্যাব-৩ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি সাইফুল ইসলাম। তিনি জানান, খিলগাঁও থানাধীন বনশ্রী’র তীতাস রোড়স্থ একটি কলাবাগানের ঝোঁপের ভেতরে বোমা রয়েছে এমন খবরে অভিযান চালানো হয়।

ঝোঁপের ভেতরে ময়লা-আবর্জনা দিয়ে মাটির নিচে পুতে রাখা ছিলো। সেখান থেকে পেট্রল বোমাগুলো উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জেইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।