রামপুরায় যৌথবাহিনীর অভিযানে আটক ৩


প্রকাশিত: ০২:২২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর রামপুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। রাজধানীতে বিভিন্ন নাশকতামূলক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

রামপুরা থানার অপারেশন অফিসার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত এ বাহিনী সোমবার রাত ৮টার পর থেকে অভিযান শুরু করে। অভিযান শেষ হয় রাত সাড়ে ১১টার দিকে।

নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। তবে তাৎক্ষনিকভাবে তিনি আটককৃতদের নাম জানাতে পারেন নি।

জেইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।