কোরীয় কূটনীতিককে ঢাকা ত্যাগের নির্দেশ


প্রকাশিত: ০৯:২৯ এএম, ০৯ মার্চ ২০১৫

স্বর্ণসহ বিমানবন্দরে আটক কোরীয় কূটনীতিককে ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ছাড়তে বলেছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোরীয় রাষ্ট্রদূতকে তলব করে এ নির্দেশনা দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বর্ণ চোরাচালানে হাতে নাতে ধরা পড়েন উত্তর কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী (ইকোনোমিক অ্যান্ড কমার্শিয়াল) সন ইয়াং ন্যাম (৫০)। গত বৃহস্পতিবার রাতে বিমান বন্দরে নামার পর কোরিয়ান কূটনীতিকের লাগেজ থেকে প্রায় সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। সারা রাত তাকে আটক রেখে দুপুরে দূতাবাসের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এদিকে অভিযুক্তকে কড়া নজরদারীতে রাখা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে সে দিন দূতাবাসের যেসব কর্মকর্তারা বিমান বন্দরে গিয়ে দেন-দরবার করেছিলেন তাদের বিষয়েও খোঁজ-খবর নেয়া হচ্ছে। একই সাথে স্বর্ণ চোরাচালানে একজন না  সংঘবদ্ধ চক্র জড়িত তা খতিয়ে দেখছে সরকার।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।