ইশ্বরদীতে উড়োজাহাজ চালুর দাবি ভূমিমন্ত্রীর


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৯ মার্চ ২০১৫

নিজের শহর ইশ্বরদীতে উড়োজাহাজ চালুর দাবি করেছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ঈশ্বরদী বিমানবন্দরে উড়োজাহাজ চালুর জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন। দীর্ঘদিন ধরে ওই বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। মন্ত্রীসভার একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

মন্ত্রী সভার এক সদস্য বলেন, প্রধানমন্ত্রী এ সময় ভূমিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি রানওয়ের জন্য জায়গা দিতে পারবেন কি না। ভূমিমন্ত্রী বলেন, পাকিস্তান আমলে একমাস আগে টিকিট বুকিং হতো। এখন চলাচলই করছে না। এসময় তিনি দ্রুত উড়োজাহাজ চলাচলের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অভ্যন্তরীন রুটে বেসরকারি এয়ার লাইন্সগুলোর রুট অনুমোদনের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ম্যাচের শুরুতে উইকেটের পতনে মন্ত্রিসভার কয়েকজন সদস্য আলোচনা করেন। এসময় তারা বলেন, শুরুতেই ২/৩টা উইকেট চলে গেলো।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।