কিন্ডার গার্টেন বৃত্তির ফলপ্রকাশ


প্রকাশিত: ০৫:২৬ এএম, ২২ মার্চ ২০১৫

বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের ২০১৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

শিক্ষা সচিব মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির রানা, অর্থ সচিব আব্দুস সবুর, যুগ্ম মহাসচিব কাজী সাইফুল আকবর ও সাংগঠনিক সচিব জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

২০১৪ শিক্ষা বর্ষে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ১৬০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সারা দেশে মোট ৩১ হাজার ৪০১ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে সম্মিলিত মেধা তালিকায় ৪৩ ছাত্রছাত্রী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।