রাজধানীতে বিআরটিসি বাসে আগুন
ফাইল ছবি
রাজধানীর ফার্মগেইট এলাকায় বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঠানো হয়েছে। তারা ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
জেইউ/এএইচ/পিআর