ডিএমপির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২২ মার্চ ২০১৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেগম রোমাইসা সামাদ ও মিসেস জীশান মীর্জা।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাসসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।