ডব্লিউআইপি পুরস্কার পাচ্ছে বাংলাদেশ


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২৩ মার্চ ২০১৫

রাজনীতিতে নারীদের অগ্রগতির স্বীকৃতি স্বরূপ উইম্যান ইন পার্লামেন্ট গ্লোবাল ফোরাম (ডব্লিউআইপি) পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করতে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল নিয়ে ইথিউপিয়া গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ডব্লিউআইপি সম্মেলনে এবারের সম্মেলনের মূল আকর্ষণ হলো এ পুরস্কার প্রদান। যেসব দেশ রাজনীতিতে নারীর ক্ষমতায়ন করেছে ওই সব দেশ এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করে। রাজনীতিতে নারী ও পুরুষের ব্যবধান কমার ক্ষেত্রে আঞ্চলিকভাবে সাফল্য অর্জনকারী দেশও এ পুরস্কারে বিবেচ্য হয়।

হার্ভাড বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের যৌথ উদ্যোগে গ্লোবাল জেন্ডার গ্যাপ একটি রিপোর্ট প্রণয়ন করা হয়। এ রিপোর্টের ভিত্তিতে পুরস্কারপ্রাপ্ত দেশ নির্বাচন করা হয়।

আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপীয় কমিশনের অর্থায়নে এবারের ডব্লিউআইপি সম্মেলন হবে রাজধানী আদ্দিস আবাবায় নেলসন ম্যান্ডেলা হলে। পুরস্কার নিয়ে ২৬ মার্চ সকালে দেশে ফিরবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।