রাজধানীতে সুমী হত্যায় জড়িত সন্দেহে আটক ৬


প্রকাশিত: ০৪:১১ এএম, ২৩ মার্চ ২০১৫

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় সুমী (২৪) হত্যায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। রোববার রাতে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) রবিউল আরাফাত। তবে আটককৃতদের নাম-পরিচয় জানাননি তিনি।

সোমবার বেলা পৌনে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ মার্চ মঙ্গলবার রাজধানীর ফকিরাপুল পানির ট্যাংকি সংলগ্ন হোটেল উপবনের পাশে রোকেয়া আহসান মঞ্জিলের ছাদ ও আশেপাশের তিনটি বাড়ির ছাদ থেকে সুমীর ৭ টুকরা লাশ উদ্ধার করা হয়।

জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।