হাজী সেলিমের পক্ষে জোর লবিং চলছে


প্রকাশিত: ০৭:১০ এএম, ২৩ মার্চ ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজী সেলিমের পক্ষে জোর লবিং চলছে।

সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে সাইদ খোকন ও হাজী সেলিমের মধ্যে কাকে মনোনয়ন দেয়া যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

সূত্র জানায়, সরকারের দু`জন প্রভাবশালী মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাজী সেলিমের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করেননি।

সূত্র আরও জানায়, সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী প্রধানমন্ত্রীকে অবহিত করলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানান।

এসএ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।