২৬ থেকে ২৯ এপ্রিল এইচএসসি পরীক্ষা হবে না : শিক্ষামন্ত্রী
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ওই দিনগুলোর পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেয়া হবে। রোববার সচিবালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, আগামী ১ এপ্রিল থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
বিএ/এমএস