শাহজালালে ৩ কেজি ২৪০ গ্রাম স্বর্ণসহ আটক ২
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক দুটি ঘটনায় তিন কেজি দুইশ’ ৪০ গ্রাম স্বর্ণসহ মাহমুদা হোসেন ও নুরুল্লাহ নুর নামে দু’জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার রাতে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্ম নাহিদা আকতার। তিনি জানান, মাহমুদা হোসেনের কাছ থেকে দুই কেজি চারশ’ ৪০ গ্রাম ও নুরুল্লাহ নুরের কাছ থেকে আটশ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
আটক দুজনই এমএইচ১৯৬ নামক একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। মাহমুদা হোসেনের পাসপোর্ট নম্বর এএ০০৮৯৩৭৫ আর নুরুল্লাহর পাসপোর্ট নম্বর এজি২৩৪৩০৭৫।
আটককৃত স্বর্ণগুলোর বাজারমূল্য এক কোটি ৬২ লাখ টাকা বলে জানান সহকারী কমিশনার।
জেইউ/বিএ/আরআইপি