ফারজানা শারমীন

সামাজিক নিরাপত্তায় ভাতাভোগী নির্বাচনে অনিয়ম যাচাইয়ে কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:২২ এএম, ০৬ মে ২০২৬
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, ছবি: জাগো নিউজ

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগী নির্বাচনে বিগত সময়ে হওয়া অনিয়ম যাচাই-বাছাই করার জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে এ অধিবেশন হয়।

বিগত সময়ে সঠিক ভাতাভোগীর কাছে ভাতা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়ে এরইমধ্যে আমাদের কমিটি হয়েছে। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল এই লিস্টগুলোকে রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। জিটুপি (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে প্রক্সিমিন টেস্টের মাধ্যমে আমরা বেনিফিশিয়ারি সিলেক্ট করছি। যাদের চাহিদা আছে, যারা যারা পাওয়ার যোগ্য, দল-মত সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে যোগ্য মানুষের কাছে তাদের বেনিফিটটা পৌঁছায় সেটা নিশ্চিত করার জন্য এরইমধ্যে কমিটি গঠিত হয়েছে। সব ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। টানেলের এপার এবং ওপারের যদি সমন্বয়টা ভালোমতো হয় তাহলে অবশ্যই এটা কার্যকর হবে।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলাবিষয়ক মন্ত্রণালয়, এ দুটো মন্ত্রণালয় মিলে বাংলাদেশের ৮২ শতাংশ জনসংখ্যা নিয়ে কাজ করে। এই মন্ত্রণালয় দুটোরই কাজের পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি অনেক বেশি, কিন্তু আওয়াজ অনেক কম। তো আমাদের বেসিক্যালি যেটা আমরা আজকে চেয়েছি, আমাদের জেলা প্রশাসক মহোদয় যারা আছেন বিভাগীয় কমিশনার যারা আছেন, তাদের কাছে যে ব্রিজিংটা আছে, মন্ত্রণালয় থেকে তৃণমূল পর্যন্ত পৌঁছানোর জন্য তারা কিন্তু কানেক্টিভিটিটা করে থাকেন। টানেলের এপারে আমরা আছি টানেলের ওপারে উনারা আছেন।

ফারজানা শারমীন বলেন, চলমান প্রকল্প যেগুলো আমাদের আছে সেটার অ্যাপ্রোপ্রিয়েট ইমপ্লিমেন্টেশন সঙ্গে ভবিষ্যৎ প্রকল্পগুলোকে আমরা কীভাবে অনেক বেশি স্ট্রেনদেন করতে পারি সে বিষয় আলোচনা হয়েছে। 

সেখানে যেকোনো ধরনের করাপশনটাকে যদি তারা আমাদের কাছে তুলে না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা সেটার বিষয়ে সতর্ক হতে পারবো না।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, কাজগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করার ক্ষেত্রে তারা আমাদেরকে অবশ্যই যেন সহযোগিতা করেন সে বিষয়ে তাদের বলা হয়েছে। আশা করছি যে, এই সম্মেলনগুলো যেই উদ্দেশ্য নিয়ে করা সেটাও সার্থক হবে। তারা আমাদেরকে সহযোগিতা করবেন।

আরএমএম/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।