বিআরটিএ’র উপপরিচালকের স্ত্রী খুন
রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক শিতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন শিতাংশু শেখরসহ তার দুই মেয়ে শ্রুতি বিশ্বাস ও অত্রি বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, সোমবার রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষ্ণা কাবেরী মোহাম্মদপুরের মিশন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন বলেন জানান ওসি।
জেইউ/বিএ/আরআইপি