বাংলাদেশিদের অপহরণকারী চক্রের মূল হোতা আটক


প্রকাশিত: ০৬:১৩ এএম, ৩১ মার্চ ২০১৫

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা নান্নু মিয়াকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্তি বিশেষ পুলিশ সুপার রায়হানউদ্দিন। তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টায় সিআইডি দফতরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেইউ/বিএ/আরআইপি





পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।