শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:১৭ এএম, ০১ এপ্রিল ২০১৫

২০১৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর দেশের ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ জন পুরুষ এবং ৫ লাখ ২ হাজার ৮৯১ জন নারী। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

৮টি সাধারণ শিক্ষাবোর্ডে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৮৪ হাজার ৩৬০ জন, ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে ৪ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এছাড়া, বিদেশে ৭টি কেন্দ্রে ২৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিদেশের কেন্দ্রগুলো হচ্ছে- দোহা, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দুবাই এবং বাহরাইন।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।