রাজধানীতে শিলাবৃষ্টি


প্রকাশিত: ০২:২৮ পিএম, ০১ এপ্রিল ২০১৫

বুধবার সকাল থেকেই ছিল আকাশ মেঘলা। সকাল ১১টার দিকে ঢাকা শহরের বিভিন্নস্থানে নামে গুড়ি গুড়ি বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টির পর স্বাভাবিক হয় আকাশ।

সন্ধ্যার দিকে আবার রাজধানীর বিভিন্ন স্থানে নামে বৃষ্টি। তবে এ শুধু বৃষ্টি নয় রীতিমত শিলাবৃষ্টি। এর স্থায়িত্ব ছিল প্রায় ঘণ্টাখানেক। এতে করে রাজধানীর বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে স্বস্তির মধ্যেই আবার নতুন ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

রাজধানীর ধানমন্ডি, উত্তরা, রামপুরা, গুলশান, খিলগাঁও, মুগদা, ডেমরাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে এ ব্যাপারে আবহাওয়ার আগাম কোনো আভাস পাওয়া যায়নি।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।