সংসদ অধিবেশন শেষ হচ্ছে আজ
চলতি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শেষ হচ্ছে আজ। আগামী ১ জুন বসবে এ বছরের বাজেট অধিবেশন। গত ১৯ জানুয়ারি বছরের প্রথম অর্থাৎ ৫ম অধিবেশন শুরু হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ জুন সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংসদের কার্যোপদেষ্টা কমিটি ৫ মার্চ পর্যন্ত অধিবেশনটি শেষ করার সিদ্ধান্ত নিলেও পরে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বিএ/এমএস