পুলিশেও পদোন্নতি-রদবদল


প্রকাশিত: ১০:০০ এএম, ০৭ এপ্রিল ২০১৫

জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতির একদিন পর মঙ্গলবার পুলিশ প্রশাসনেও পদোন্নতি দেয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে ২১ ও সিনিয়র এএসপি থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে ১১৩ জনকে পদোন্নতি দেয়া হয়েছে।

এছাড়া তিনজন ডিআইজিসহ শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলির আদেশপ্রাপ্ত তিন ডিআইজি হলেন বিনয় কৃষ্ণ বালা, মিলি বিশ্বাস ও মাহবুব মহসিন।

উল্লেখ্য, আগের দিন (সোমবার) প্রশাসনের উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিবের তিন স্তরে একসঙ্গে ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।

এএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।