‘একান্তে ভাববেন কামারুজ্জামান’


প্রকাশিত: ০৯:১০ এএম, ০৯ এপ্রিল ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহাকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান প্রাণভিক্ষার সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন করবেন কি না তা তিনি একান্তে ভেবেচিন্তে জানাবেন। এটার তার একান্ত নিজের ব্যাপার। বৃহস্পতিবার কামারুজ্জামানের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাতের পর শিশির মনির এ কথা জানান।

শিশির মনির সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার ব্যাপারে কামারুজ্জামান তাদের কোনো সিদ্ধান্ত দেননি। তবে এ ব্যাপারে আইনে যে বিধিবিধান রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। তাকে আইনের বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছি।
 
তিনি আরও বলেন, কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না, এটা তার ব্যাপার। তিনি সময় চেয়েছেন। আইনের বিধি অনুযায়ী এখনো সাতদিন সময় পাওয়ার কথা। এই সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন।
 
শিশির বলেন, কামারুজ্জামান জানিয়েছেন তিনি কোন সিদ্ধান্ত নেবেন তা আমাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেয়া হবে।

জেইউ/বিএ/আরআইপি/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।