যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৬ মে ২০২৬
যাত্রাবাড়ী থানা/ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. হাছান (২৭), মো. ছোট বাবু, শাহরিয়ার হোসেন (২৩), মনির হোসেন ওরফে হিরো (৪০), মেহেদী হাসান (২৪), আল আমিন (২৯), রুবেল (৩৭), মো. রানা হাসান (২৪), মো. রাসেল, শাহরিয়ার হোসেন (২৩), মো. জাহিদুল ইসলাম ওরফে হীরন (৩৮), জাহিদ (২৭), আলতাফ হোসেন (২৬), মো. রায়হান (৪২), মো. সাইফুল সরদার (২৮), মো. রানা (২৪), মো. মইনুদ্দিন (২৪), মো. রিয়াদ (৪০), আব্দুল্লাহ আঃ নুর (২৮), মো. শারিয়ার হোসেন (২৩), মো. সালমান (১৯), মো. আনোয়ার হোসেন ওরফে সাগর (৪৭), আশরাফুল ইসলাম শাওন (৪২) ও মেহেদী হাসান (২৪) ।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গতকাল মঙ্গলবার (৫ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় দুজন, পুরাতন মামলায় তিনজন, গ্রেফতারি পরোয়ানা মূলে তিনজন ওভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

কেআর/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।