অভিযোগ পেলেই ব্যবস্থা : শাহনেওয়াজ
সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে তিনি এ কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, আগামী সপ্তাহে মাগুরা উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবেই অনুষ্ঠিত হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, এটা নির্দলীয় নির্বাচন হলেও বিভিন্ন রাজনৈতিক দল পেছন থেকে তাদের সমর্থন দিয়ে আসছেন। পার্শ্ববর্তী দেশ ভারতেও স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হয়।
এসএস/এএইচ/আরআইপি