টঙ্গীর তিলারগাতিতে জুতার কারখানায় আগুন


প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৮ এপ্রিল ২০১৭

রাজধানীর অদূরে টঙ্গীর তিলারগাতিতে রয়েল নামে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা (পরিদর্শক) মাহমুদ জানান, আগুনের সংবাদে আশেপাশের এলাকা থেকে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

কারখানাটিতে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে জানাতে পারেননি তিনি।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।