উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ চলছে : বেনজীর আহমেদ
উৎসাহ-উদ্দীপনরা মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। মঙ্গলবার দুপুরে উত্তরের গুলশানে শাহজাদপুর ভোটকেন্দ্র পরিদর্শন এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শন্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা খবুই সামান্য। এসব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইতোমধ্যে কারচুপির অভিযোগে তিন সিটিতেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।
বিএ/আরএস