কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১১ মে ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকার কামরাঙ্গীরচরের গাজির ঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. ইয়াসিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকেল পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনার পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করে।

ইয়াসিনের বাবা সাব্বির হোসেন বলেন, আমাদের টিনশেড ঘরের সঙ্গে বিদ্যুতের তার লেগে যায়। তখন আমার ছেলে খেলার সময় ঘরের বেড়ায় স্পর্শ করলে তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়। পরে আমার তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছেঅ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।