কমিশনার শাহ নেওয়াজকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ


প্রকাশিত: ০৯:২৬ এএম, ২৮ এপ্রিল ২০১৫

নির্বাচন কমিশনার শাহনেওয়াজের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার সকাল ৯টায় স্থগিত হওয়া দক্ষিণ সিটি কর্পোরেশনের বংশালের সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

প্রিজাইডিং অফিসার শওকত আলী জানান, রিটানিং অফিসারের নির্দেশে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে স্থগিতের কোন কারণ তিনি জানাতে পারেননি। সকাল ৭টা থেকে ভোটারা ওই কেন্দ্রের বাইরে লাইনে অপেক্ষা করছিলেন। হঠাৎ কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ধরণের সিদ্ধান্তের ফলে প্রিজাইডিং অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ ভোটার ও প্রার্থীরা। এক পর্যায়ে তারা ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

পরে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ কেন্দ্রটি পরিদর্শনে গেলে তার গাড়িকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে বিক্ষুদ্ধ জনতা।

এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।