ভেনিসে বেবি গ্যাংদের অত্যাচারে অতিষ্ঠ বাংলাদেশিরা
ইতালির অর্থনৈতিক দূরবাস্থা বাংলাদেশিদের জীবন চলাচলে বড় রকমের কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক বছর ধরে ভেনিসে বসবাসরত প্রবাসীরা নানাভাবে ইতালিয়ান ও অন্যান্য দেশের মানুষ দ্বারা হামলার শিকার হচ্ছেন। সম্প্রতি বিশ্বের ঘুমন্তনগরী খ্যাত ভেনিস শহরে বেবি গ্যাং নামক একটি চক্রের উদ্ভবে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
প্রবাসী বাংলাদেশিরা জানান, গত কয়েক মাসে ভেনিস শহরে ৩০ থেকে ৪০ জন বাংলাদেশির উপর হামলা করেছে বেবি গ্যাংয়ের সদস্যরা। এই গ্যাংয়ের সদস্যদের (অপ্রাপ্ত বয়স্ক) বয়স ১৮-১৯ বছরের নিচে। বেবি গ্যাং শুধু মাত্র বাংলাদেশিদের মারধর করেই ক্ষান্ত হয়নি তারা বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানেও হামলা করে ভাঙচুর চালিয়েছে। গ্যাংদের অত্যাচারের ফলে অতিষ্ঠ ভেনিস প্রবাসী বাংলাদেশিরা।
তাদের কর্মকেণ্ডের ব্যাপারে প্রশাসনকে অবগত করা হলেও, প্রাপ্ত বয়স না হওয়ায় প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। বেবি গ্যাংয়ের ন্যাক্করজনক কর্মকাণ্ড বন্ধের দাবিতে ও প্রতিবাদ জানাতে ভেনিসে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছনি।
বেবি গ্যাংয়ের কর্মকাণ্ড সরকারের কাছে তুলে ধরতে সম্প্রতি শিশু-কিশোর, তরুণ-তরুণী এমনকি গৃহবধূরাও রাস্তায় নেমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। বাংলাদেশি ছাড়াও ইতালিয়ানসহ অন্যান্য দেশের মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
বাংলাদেশিদের পক্ষে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের নেতৃত্ব দেন সৈয়দ কামরুল সারোয়ার, রফিক সৈয়াল, ইদ্রিস হাওলাদার, মোশারফ সিকদার, জব্বার মাঝি, ইরফার সৈয়াল, তাহের খান, ওমর ফারুক নিনি, বিল্লাল হোসাইন, মিয়া মোসলেম, বাদশা হোসেন, মাহবুব রিস্কো, কাজী আব্দুল রব, আকবর হোসেন, কিবরিয়া, কাজী আব্দুল মান্নান, জামান ভুইয়া প্রমুখ।
বিএ/এমএস