দক্ষিণখানে ট্রেনের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর দক্ষিণখানে ট্রেনের ধাক্কায় তৌহিদুর রহমান (৩০) নামে এক সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে দক্ষিণখানের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর তৌহিদুরকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হলে সকাল ৯টায় কর্তব্যরত চিকিৎসক তৌহিদুর মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
জেইউ/বিএ/পিআর