মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ


প্রকাশিত: ১১:২১ এএম, ২৬ মে ২০১৫
ফাইল ছবি

একাত্তরে মানববতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলে আসামীপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে । এ দিকে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন বুধবার পর্যন্ত মূলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৭ জুলাই বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণ হওয়ায় জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। পরে ৯ আগস্ট এই সাজা থেকে খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেন মুজাহিদ।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।