সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৬ মে ২০১৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ‘সাক্ষাৎ’ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বঙ্গভবনে যাবেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জাগো নিউজকে নিশ্চত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর বঙ্গভবনে আসার সূচি রয়েছে। এর আগে গত ২৭ এপ্রিল সর্বশেষ বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।

ওই সময় প্রধানমন্ত্রী তার ইন্দোনেশিয়া সফরের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এসএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।