মোদির সফরসূচি চূড়ান্ত


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৬ মে ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচি চূড়ান্ত হয়েছে। আগামী ৬ জুন বাংলাদেশে এসে ৭ জুন পর্যন্ত অবস্থান করবেন তিনি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মোদির দুই দিনের এ সফরে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে সরকার আশা করছে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মোদির সফরে দুই দেশের দ্বি-পাক্ষিক সর্ম্পক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নরেন্দ্র মোদি ঢাকা সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদি দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

উল্লেখ্য, মোদির এ সফরকালে দুই দেশের আলোচনায় তিস্তার পানি বণ্টন চুক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং যোগাযোগ বৃদ্ধির বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রেল, সড়ক ও নদীপথের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর।

পাশাপাশি, ভারত থেকে বাড়তি ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি, মেঘালয় এবং ত্রিপুরায় আরো সাতটি সীমান্ত হাট, সীমান্তে বাণিজ্য সুগম করার জন্য আরো ১০টি শুল্ক স্টেশন তৈরির কথাও ঘোষণা হতে পারে মোদির সফরে।

## শিগগিরই হচ্ছে তিস্তা চুক্তি : রাজনাথ সিং

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।