চীনা উপ-প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৬ মে ২০১৫

চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষ করে মঙ্গলবার বিকেলে দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

তার বিদায়কালে অতিরিক্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমান, ডিজি (দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) রুহুল আমিন সিদ্দীক, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম এবং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিগকুইয়ান বিমান বন্দরে বিদায় জানান।

ঢাকায় ৩ দিনের সফরকালে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

লিউ চীনের ৪ জন উপ-প্রধানমন্ত্রীর অন্যতম। সোমবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক বিষয়ে ছাত্র-শিক্ষকদের সামনে বক্তব্য রাখেন।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।