২৬ মে ২০১৫ : একনজরে সারাদিনের খবর
অভিজিৎ হত্যাকাণ্ড : জড়িতদের গ্রেফতারে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনী
বিজ্ঞানমনষ্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সঙ্গে ‘জড়িত’ ৫ জঙ্গিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কোন সংস্থা। জঙ্গিদের ধরতে বিভিন্ন বাহিনী অভিযান পরিচালনার কথা জানালেও উল্লেখযোগ্য কোন উন্নতি নেই এই মামলায়।
মোদির সফরসূচি চূড়ান্ত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচি চূড়ান্ত হয়েছে। আগামী ৬ জুন বাংলাদেশে এসে ৭ জুন পর্যন্ত অবস্থান করবেন তিনি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করেনি যুব মন্ত্রণালয় : সংসদীয় কমিটি
নবম জাতীয় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর বিভিন্ন সময়ে দেয়া ১১টি প্রতিশ্রতির একটিও বাস্তবায়ন করতে পারেনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন আরেকটি সংসদের (দশম সংসদ) দেড় বছর হতে চললেও প্রতিশ্রুতি বাস্তবায়নের এ ধীরগতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।
প্রাণ দুধ-এর প্রশংসা করলেন পরিকল্পনামন্ত্রী
প্রশংসা আর স্বীকৃতিতে আরো এক ধাপ এগিয়ে গেলো দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের প্রাণ ডেইরি। এবার প্রাণ ডেইরির প্রক্রিয়াজাত দুধের প্রশংসা করেছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সালাহউদ্দিন
ভারতের মেঘালয় রাজ্যে পুলিশের হাতে আটক বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে শিলং-এর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের বাজারে যাচ্ছে বাংলাদেশের আম
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো যুক্তরাজ্যে আম আমদানি শুরু করছে অ্যাসডা (এএসডিএ) নামের একটি প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাজারে আম রফতানি শুরু করলো বাংলাদেশ।
চসিক নির্বাচন বাতিলের দাবিতে ভারপ্রাপ্ত মেয়রের মামলা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিলের দাবিতে মামলা করেছেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ হোসেন। নির্বাচনের প্রায় এক মাস পর মঙ্গলবার চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল ও ভারপ্রাপ্ত প্রথম যুগ্ম জেলা জজ বাহাউদ্দিন আহমেদের আদালতে মামলাটি দায়ের করা হয়।
সচেতনতার অভাবে নারীরা সুবিচার বঞ্চিত : এসকে সিনহা
দেশে নারীর প্রতি সহিংসতা রোধে আইন আছে। কিন্তু আইনের যথাযথ প্রয়োগ ও সচেতনতার অভাবে নারীরা সুবিচার থেকে বঞ্চিত হন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
ভেজাল ওষুধ কোম্পানিগুলো বন্ধের সুপারিশ
ভেজাল ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলো শনাক্ত করে সেগুলো বন্ধ করে দেয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
জামিন পেলেন লতিফ সিদ্দিকী
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহম্মদ নিজামুল হক ও শহীদ আহমেদ শিবলীর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
জনগণই উপযুক্ত জবাব দেবে : নজরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নেতা-কর্মীদের গ্রেফতার করলেই বিএনপি শেষ হয়ে যাবে না। সময় যখন আসবে তখন জনগণই উপযুক্ত জবাব দেবে।
গরিবরাই বলবে ভালো দিন এসেছে কি না : মোদি
দেশের গরিবরাই বলতে পারবেন ভারতে ভালো দিন এসেছে কি না সরকারের প্রথম বর্ষপূর্তিতে এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক জনসভার ভাষণে এ কথা বলেন তিনি।
আবারো শ্রীনির সমালোচনায় কামাল
ভারত বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের অংশীদার বলে জানিয়েছেন আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। তবে আবারো শ্রীনিবাসনের সমালোচনা করেছেন তিনি।
আরএস/আরআইপি