গারো তরুণী ধর্ষণ ঘটনায় গ্রেফতার ২
প্রতীকী ছবি
রাজধানীর কুড়িলে চলন্ত মাইক্রোবাসে আদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে আশরাফ ওরফে তুষার ও মাইক্রোবাসচালক লাভলুকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা ও পর্যটন এলাকা কুয়াকাটা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি জানান, গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। এ ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২১ মে রাতে কুড়িল বিশ্বরোড থেকে ওই গারো তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। পরে ওই তরুণী শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের করেন।
জেআর/এমএস