হোটেল সুন্দরবন রক্ষায় ডাম্পিং শুরু


প্রকাশিত: ০৮:০১ এএম, ২৭ মে ২০১৫

হোটেল সুন্দরবনের বর্ধিত ভবন নির্মাণের জন্য করা গর্তে দেবে যাওয়ার ঘটনায় মারাত্মক ঝুঁকিতে থাকা ওই এলাকার ভবন ও হোটেল সুন্দরবনকে রক্ষার জন্য বালুর বস্তাদিয়ে ড্যাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপকক্ষের (রাজউক) প্রথামিক সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুর থেকে এ কাজ শুরু হয়।
 
জানা গেছে, রাজউকের এ কাজে সহায়তা করবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ন্যাশনাল ব্যাংক ও আবুল মোনায়েম গ্রুপ। এদিকে, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান বলেছেন, ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

উল্লেখ্য, বুধবার সকালে হোটেল সুন্দরবনের সঙ্গে লাগোয়া উত্তর পাশের খালি জমিতে বর্ধিত ভবন নির্মাণের জন্য করা বড় গর্তে হঠাৎ করে রাস্তার একটি অংশ দেবে যায়।  মাটি সরে গিয়ে ভবনের নিচে বিশাল অংশ ফাঁপা হয়ে গেছে। যেকোনো মুহূর্তে হোটেল ভবনটি ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

## হোটেল সুন্দরবন : বালুর বস্তা দিয়ে ডাম্পিংয়ের সিদ্ধান্ত রাজউকের

## বিচ্ছিন্ন হয়নি হোটেল সুন্দরবনের গ্যাস সংযোগ

## সেনাবাহিনীর সহায়তা চাইলেন দুই মেয়র ও তাপস

এএসএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।