ঢাকা থেকে কলকাতার বাস সার্ভিস চালু


প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৫ জুন ২০১৫

অবশেষে পরীক্ষামূলক সৌহার্দ্য যাত্রার পর আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে কলকাতা-ঢাকা-আগরতলা যাত্রীবাহী বাস সার্ভিস। শুক্রবার দুপুর ১টায় কলকাতা-ঢাকা-আগরতলা যাত্রীবাহী একটি বাস ১৮ জন যাত্রী নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

ইমিগ্রেশন ও পরিবহন কর্তৃপক্ষ জানায়, কর্মকর্তাদের নিয়ে পরীক্ষামূলক সৌহার্দ্য যাত্রা শেষে ১৮ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে বাসটি প্রথম বেনাপোল হয়ে আগরতলার উদ্দেশে রওনা হয়। এসব যাত্রীদের মধ্যে ১২ জন ভারতীয় ও ৬ জন বাংলাদেশি ছিলেন।

এদের মধ্যে দুই জন ভিআইপ রয়েছে যারা মোদির সফরে অংশগ্রহণ করবেন। বাকী যাত্রীরা সবাই ঢাকার উদ্দেশে এসেছেন। কলকাতা থেকে ঢাকা পর্যন্ত পাসপোর্ট যাত্রীদের ভাড়া দেড় হাজার টাকা নেওয়া হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আসলাম খান জানান, যাত্রীদের চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যাদি শেষে বাসটি পুলিশ নিরাপত্তা দিয়ে গন্তব্যে পাঠানো হয়েছে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।