মিয়ানমারে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক চলছে


প্রকাশিত: ০৭:১১ এএম, ২৫ জুন ২০১৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নায়েক আবদুর রাজ্জাককে ফেরত আনার বিষয়ে মিয়ানমারের মংডুতে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক চলছে। এর আগে টেকনাফ স্থলবন্দর থেকে ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল কোস্টগার্ডের দুইটি স্পিড বোট নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিয়ানমারের মংডু শহরের উদ্দেশ্যে রওনা হয়।

এদিকে মিয়ানমারের তথ্য মন্ত্রী জানিয়েছেন, আবদুর রাজ্জাককে ফিরিয়ে দেবার ব্যাপারে বিজিপি কোন শর্ত আরোপ করছে না। এর আগে বুধবার বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডর জি-টু মেজর আমিনুল ইসলাম জানিয়েছিলেন, রাজ্জাককে ফেরতের বিষয়ে বৃহস্পতিবার মংডুতে পতাকা বৈঠকে বসতে সম্মত হয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। মঙ্গলবার ৪২ ব্যাটালিয়ন থেকে পাঠানো পত্রের বিপরীতে বিজিবি বৈঠকের দিনক্ষণ ঠিক করতে সম্মত হবার পর বৃহস্পতিবার বসার জন্য বিজিবি অনুরোধ করে পত্র পাঠায়।

তারই সূত্র ধরে পতাকা বৈঠকের উদ্দেশ্যে বিজিবি প্রতিনিধিদল মংডুর পথে বাংলাদেশ ত্যাগ করেছে। সেখানে পতাকা বৈঠকের মাধ্যমে নায়েক আবদুর রাজ্জাককে ফেরত আনার চেষ্টা করবেন বলে জানা গেছে।

# রাজ্জাককে ফেরাতে মিয়ানমারে বিজিবি

সায়ীদ আলমগীর/এসএস/পিআর/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।