নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগের কিছু নেই : ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৭ জুন ২০১৯
ফাইল ছবি

 

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগের কিছু নেই। ইসি তার দায়িত্ব পালন করবে। সোমবার নির্বাচন ভবনে প্রেস বিফ্রিংয়ে একথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, সহিংসতার কারণে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছিল। কিন্তু তিনি হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর অন্য একটি উপজেলায় অনিয়মের প্রমাণ মেলায় স্থানীয় প্রশাসনকে বদলি করা হয়েছে।

মো. আলমগীর বলেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি নিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। কাজেই আশা করি ভোটার উপস্থিতি বাড়বে।

এইচএস/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।