বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ৩১ মার্চ ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আয়ারল্যান্ডের অনাবসিক রাষ্ট্রদূত কেভিন কেলির সাক্ষাৎ/ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও আয়ারল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ঢাকায় আয়ারল্যান্ডের অনাবসিক রাষ্ট্রদূত (নয়াদিল্লি ভিত্তিক) কেভিন কেলি মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

রাষ্ট্রদূত কেভিন কেলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব নেওয়ার জন্য শামা ওবায়েদকে অভিনন্দন জানান। সেই সঙ্গে বর্তমান সরকারের অধীনে সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন।

উভয়ে বাণিজ্য, উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি এবং কনস্যুলার ও অভিবাসন বিষয়ে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। তারা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রেও মতবিনিময় করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির পদ বাংলাদেশের প্রাপ্তির জন্য আয়ারল্যান্ডের সমর্থন কামনা করেন।

এছাড়া, উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেন এবং শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

জেপিআই/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।