৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় শনিবার (১১ জানুয়ারি) প্রায় চার লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রোববার মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডা. এসএম মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার (১১ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫৫ হাজার ৯৫৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ৪৮ হাজার ৭০৪ হাজার শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক হাজার ৪৮৭টি কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

dncc

তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালে রাতকানা রোগ হয় না। এছাড়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিবন্ধী হওয়া থেকে রক্ষা করে। তাই শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানাই।

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. ডা. শরীফ আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী শাহ মো. ইমদাদুল হক।

এএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।