চট্টগ্রামে গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
চট্টগ্রাম নগরের খুলশী থানার রেলওয়ে অফিসার্স কলোনী এলাকায় গাছ থেকে পড়ে তারেক হোসেন (৩২) এক যুবক মারা গেছেন।
সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারেক হোসেন এলাকার বাসিন্দা মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুলা গাছ থেকে পড়ে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনেন স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমান/এমএসএইচ