হেফাজত নেতা মাওলানা কোরবান আলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ২০ এপ্রিল ২০২১

ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর আলম গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করেছে ডিবির গুলশান বিভাগ। তাকে পুরোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

টিটি/ইএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।