ঢাবিতে মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে আহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৫ অক্টোবর ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোবাইল চুরির অভিযোগে আলাউদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছেন ছাত্ররা। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সামনে পড়ে থাকতে দেখি ওই যুবককে। তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, আশপাশের লোকজন মুখে জানতে পারি, এক ছাত্রীর মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় ওই যুবককে ছাত্ররা হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে মারধর করলে তিনি পরে থাকেন। ঘটনা বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিস্তারিত পেলে পরে জানানো হবে।

জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।