আড়াই কোটি টাকা আত্মসাৎ

দুদকের মামলায় সলিমুল্লাহ মেডিকেলের ক্যাশিয়ার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২০ ডিসেম্বর ২০২২

চিকিৎসাসেবায় রোগীদের ফি ও বিভিন্ন পরীক্ষার আড়াই কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার মো. আব্দুছ ছাত্তার মিয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। দুদক সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য আদায় করা সরকারি রাজস্ব (ইউজার ফি) বাবদ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ সরকারি কোষাগারে জমা না করে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যা দণ্ডবিধির ৪০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। গত ১৯ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এসএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।