ধাওয়া খেয়ে সচিবালয়ে ঠিকাদার


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

পাওনাদার ব্যবসায়ী বন্ধুর ধাওয়া খেয়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অবৈধ ভাবে প্রবেশ করেন এক ঠিকাদার। শুধু তাই নয়, প্রবেশ করেই অজ্ঞান হয়ে পড়েন ওই ব্যবসায়ী। পড়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই ব্যবসায়ীর নাম শাহজাহান বলে জানিয়েছে তার সঙ্গে থাকা আরেক বন্ধু। শাহজাহানের গ্রামের বাড়ি বরিশালে বলে জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে দুই ব্যবসায়ীর কথা কাটাকাটি হয়। এরপর পাওনাদার ব্যবসায়ী ইলিয়াস হোসেন শাহজাহানকে ধাওয়া করলে ভয়ে সে সচিবালয়ে প্রবেশ করে পুলিশের আশ্রয় নেয়ার চেষ্টা করে। এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে পুলিশের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, পুলিশ আটক করে ইলিয়াস হোসেনকে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে পাঠানো হয়।

Thikadar
সাধারণত, সচিবালয়ে প্রবেশ করতে হলে নির্ধারিত পাস থাকতে হয়। তাছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারে না। কিন্তু ভয় আর ধাওয়া গেছে শাহজাহান অবৈধ ভাবে প্রবেশ করেন তিনি। শাহজাহান গণপূর্ত বিভাগের ঠিকাদারী করেন বলে জানা গেছে।

এসএ/এসকেডি/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।